ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, শুল্ক থাকবে ১৯%
সূত্র: এএফপি | ১৬ জুলাই ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তিটি বাস্তবায়নে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো-র সঙ্গে সরাসরি কাজ করেছেন।
চুক্তির অংশ হিসেবে এখন থেকে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যে ১৯ শতাংশ শুল্ক ধার্য থাকবে।
ট্রাম্প বলেন:
"আমাদের কর্মসংস্থান ও শিল্প রক্ষায় এটা একটা ভালো সমঝোতা।"
তবে গত সপ্তাহে হুমকি ছিল আরও কঠিন—৩২ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়েছিল এবং তা ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও চিঠি পাঠানো হয়। চুক্তির ফলে সেই উচ্চ শুল্ক এড়ানো সম্ভব হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল, ট্রাম্প প্রশাসন বিশ্বের বহু দেশের ওপর উচ্চ পাল্টা শুল্ক আরোপ করে।
পরবর্তীতে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রেখে সময় দেওয়া হয় চুক্তি সম্পন্ন করার জন্য।
সময়সীমা শেষ হয় ৯ জুলাই, এরপর তা ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল যুক্তরাজ্য, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া চুক্তি সম্পন্ন করেছে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশকে নতুন শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে, যদিও তারা এখনও চুক্তিতে পৌঁছায়নি।
প্রতিবেদক :বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |